ধানের শীষ প্রতীকের গণসংযোগে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মহানগর বিএনপির আহŸায়ক ও চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ’র শারীরিক সুস্থতা কামনায় গতকাল মঙ্গলবার বাদে আছর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক খন্দকার রাজিবুল হক বাপ্পীর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাহাড়তলী ঝর্নাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইউনুছ। এতে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আবির, হালিশহর থানার আহবায়ক শাহাদাত হোসেন জুয়েল, পাহাড়তলী থানা কৃষকদলের সভাপতি সবুজ রহমান, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক দিদারুল আলম, সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নুর আফসার নান্টু, সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সেলিম, ডবলমুরিং থানা ছাত্রদল নেতা আবু জাহের টিপু, সাজ্জাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি











