চট্টগ্রাম নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ও ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মশক নিধনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নগরের বিভিন্ন ওয়ার্ডে কার্যকর মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এই কীটনাশকের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে চসিক সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী তাত্তি¡ক ও ব্যবহারিক প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে অংশ নেন চসিকের ৫৬ জন সুপারভাইজার ও স্প্রেম্যান। প্রশিক্ষণে মশার জীবনচক্র, স্থানীয় প্রজাতির বৈশিষ্ট্য, প্রজননস্থল শনাক্তকরণ, কীটনাশক প্রয়োগের পূর্ব-পরবর্তী জরিপ পদ্ধতি এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কৌশলসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাঠপর্যায়ে বিটিআই লার্ভিসাইড যথাযথ ও কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান চসিকের পরিচ্ছন্নতা বিভাগকে পাঁচটি মিস্ট ফ্লোয়ার স্প্রে মেশিন হস্তান্তর করে। দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ ৫১ জনকে সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, কীটতত্ত¡বিদ রাশেদ চৌধুরী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি











