ভোররাতে শুরু কোপা আমেরিকা

6

ইউরোর বাঁশি বেজেছে। অনেক জলঘোলার পর এবার পর্দা উঠতে যাচ্ছে কোপা আমেরিকার। টানা দ্বিতীয়বারের মতো লাতিন আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর হতে যাচ্ছে ব্রাজিলে। আজ রাত ৩টায় শুরু মাঠের লড়াই। দক্ষিণ আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের এই আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ব্রাজিল ও ভেনেজুয়েলা।
ম্যাচটি শুরু বাংলাদেশ সময় ভোর তিনটায়। শুরুতেই চ্যাম্পিয়ন নেইমাররা খেলবেন গ্রæপ পর্বের চার ম্যাচ। তারপরই শেষ আটের লড়াই। পাঠকদের সুবিধার্থে রাত ৩টার ম্যাচ পরের দিনের ভোর হিসেবে ধরা হয়েছে। টিভি পর্দায় কোপার ম্যাচ দেখা যাবে- খেলা দেখা যাবে সনি নেটওয়ার্কে।