ভূমিদস্যুদের হয়রানি থেকে মুক্তি দাবি

3

চকবাজার কলেজ রোড ও লালচাঁন্দ রোডের ব্যবসায়ীদের হয়রানি ও মুক্তির দাবিতে চকবাজার গুলজার চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ফেডারেশনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, ‘বিগত ২০০৯ সালে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের জন্য একটি পার্কিং জোন গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু ২০১৩ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক কলেজ রোড স¤প্রসারণ হওয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উক্ত প্রকল্পের কাজ অপ্রয়োজনীয় হয়ে পড়ে যা পরবর্তীতে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই এক ব্যক্তি হিন্দুদের কিছু দেবত্তোর সম্পত্তি ক্রয় করেন। তিনি চকবাজার একটি বহুতল মার্কেট নির্মাণের লক্ষ্যে সিটি কর্পোরেশন কর্তৃক বাতিল হয়ে যাওয়া প্রকল্পকে ব্যবহার করে লালচাঁন্দ রোড ও কলেজ রোড সংলগ্ন বিভিন্ন মার্কেটে জমিদারকে প্রলোভন দেখিয়ে মার্কেট ক্রয় করে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে লালচান্দ রোডের মদিনা মার্কেট কিনে নিয়ে প্রায় শতাধিক ব্যবসায়ীকে পথে বসিয়ে দখল করে নেন। পরবর্তীতে কলেজ রোডের মোতালেব মার্কেট কিনে নিয়ে ব্যবসায়ীদের পথে বসানোর পাঁয়তারা শুরু করেছেন।’
বক্তারা আরো বলেন, আগামীতে যে কোনো কিছুর বিনিময়ে তার এ রকম অবৈধ তাৎপরতা বন্ধ করা হবে। বালি আর্কেডের মত নান্দনিক মার্কেট আরো হোক কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি করে নয়। ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় এবং ক্ষতিপূরণ প্রদান করে আপনারা এখানে মার্কেট করেন এতে আমাদের কোনো সমস্যা নেই। ব্যবসায়ীদের অধিকারের কথা মাথায় রেখে এবং তাদের সমস্যা সমাধান করে প্রকল্প গ্রহণ করতে হবে।
এসময় উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন লালচাঁন্দ রোড ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইদ্রিস মামুন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হায়দার, মোতালেব মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন, সাফ আমিন ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, মতি টাওয়ারের সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক মো. ইসমাইল, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. আব্দুল খালেক, হাবিবুর রহমান, মো. আহসান, মো. শাহাদাত প্রমুখ। খবর বিজ্ঞপ্তির