তিনজাতি ব্লাইন্ড ক্রিকেটে ভারতকে ৫৮ রানে হারিয়েছে পাকিস্তান। গতকাল ঢাকা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারতি কুড়ি ওভারে ৯ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে বাদল মুনির ৫০, মইন আসলাম ৩৩ ও নিছার আলী ৩০ রান করেন। জবাব দিতে নেমে ভারত পুরো কুড়ি ওভার খেললেও ৯ উইকেটে ১২৭ পর্যন্ত সংগ্রহে সক্ষম হয়।
ভারতের পক্ষে রভি ২৮ ও প্রকাশ ২২ রান করেন। এর আগে বাংলাদেশ-ভারত ও পাকিস্তান এই তিন দেশের মধ্যকার সিরিজটি উদ্বোধন করেন ওয়ার্ল্ড স্পোর্টস এলায়েন্সের সেক্রেটারী জেনারেল প্রফেসর ড. জাহিদ হক। উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সভাপতি সুলতান শাহ, ভারত ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের জন ডেভিড, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক মইন ইকবাল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী। বিজ্ঞপ্তি










