বৌদ্ধ যুব পরিষদের পোশাক বিতরণ

1

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে ৮ নভেম্বর দুইশ নর-নারী ও শিশুদের মাঝে পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড ও কেম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজের ইংরেজি সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাভ মুৎসুদ্দির সৌজন্যে রাজশাহীর নওগাঁ, বদলগাছি উপজেলার মাধবপাড়া অধ্যাপক জ্ঞানরতœ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মানন্দ ভিক্ষু। কর্মসূচি বাস্তবায়নে ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রাজশাহী অঞ্চলের সভাপতি অজিৎ কুমার সরদার। নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রতি বছরের মত এবছরও মানবিক কার্যক্রম দেশব্যাপী বাস্তবায়ন করা হবে। বিজ্ঞপ্তি