বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর কারাদন্ড

1

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে ইয়াবা সেবনরত অবস্থায় আটক তিন ইয়াবা সেবনকারীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার পৌর সদরের গোমদন্ডী ফুলতল এলাকায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের অবশিষ্টাংশ, সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন পৌরসভার পশ্চিম গোমদন্ডীর মৃত নুর নবীর ছেলে মো. নায়েম উদ্দিন (২৫), আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (১৯) ও আবুল কালামের ছেলে মো. ওসামা বিন হোসাইন জিয়া (২২)।
এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজনকে ১৪ দিন করে ও অপর একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা চালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক এ কে এম আজাদ।