বোয়ালখালীতে চালকের লাশ উদ্ধার

3

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে নিজ ঘর থেকে ফরহাদ হোসেন রাজু (৩০) নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে এ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ফরহাদ হোসেন রাজু উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছার বাপের বাড়ির মো. হারুনুর রশীদের ছেলে। রাজু এক সন্তানের জনক। তিনি বিভিন্ন এনজিও সংস্থায় ঋণগ্রস্ত ছিলেন। মোবাইলে জুয়া খেলতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তার ছোট ভাই মো. রাহুল জানান, সোমবার দিবাগত রাত ১২ টার পর নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়েছে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে নিচে নামিয়ে আনে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।