বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনায় চসিক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যেগে নগর ভবনের ৮মতলা এবাদতখানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নিয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুউল্লাহ বাহার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধুমাত্র কোনো একটি দল বা গোষ্ঠীর নন তিনি জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার সংগ্রামী নেতৃত্ব ও সীমাহীন ত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব (রাজনৈতিক) মারুফুল হক চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মো. মামুনুর রশীদ, খাজা আলাউদ্দিন, হাসান ওসমান গণি (লিটন), মো. সবুর খান, জাফর আহম্মদ, মনজু আহম্মদ, মনজু মিয়া, রমিজুল হাসান, আবুল কালাম আজাদ, মাহাবুর রহমান, দিদারুল ইসলাম, জসীম উদ্দীন, আরিফ হোসেন, সেলিম, এহসান, সোহেল, শহিদুল ইসলাম, মনসুর ও প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মহিউদ্দিন। বিজ্ঞপ্তি











