চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপসহীনতার মূর্ত আদর্শ। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বারবার নির্ভীক ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়াকে বলা হয় ‘মাদার অফ ডেমোক্রেসি’। এই উপাধি তিনি অর্জন করেছেন দেশের মানুষের জন্য বারবার কারাবরণ ও কঠিন সংগ্রাম করার মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এদেশে গণতন্ত্র ফিরে এসেছিল।
তিনি ৩০ নভেম্বর বাদে মাগরিব নগরীর চালিতাতলী বাজারস্থ বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চালিতাতলী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুল হুদা আল কাদেরী ও সহকারী ইমাম হাফেজ মাওলানা নুর মোহাম্মদ। উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, হাজী মোহাম্মদ আলম, আশরাফ মিয়া সওদাগর, সহ সাধারণ সম্পাদক আনিসুদ্দৌলাহ সোহেল, জানে আলম সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি হাজী মোহাম্মদ তৈয়ব, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরু ও পাঁচলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসমাইল মির্জা সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি











