চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশের স্বৈরশাসন থেকে গণতন্ত্রের উত্তরণের লড়াই-সংগ্রামে যাঁর ভ‚মিকা অনস্বীকার্য, তিনি বেগম খালেদা জিয়া। জনগণের অধিকার রক্ষার তিনি এক অনমনীয় নেতৃত্বের প্রতীক। বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের আলো জ্বালিয়ে রাখা তিনি এক অদম্য নেত্রী, যিনি গণমানুষের প্রত্যাশার বাতিঘর। দেশ ও জনগণের স্বার্থে তিনি কখনো কোন অপশক্তির সাথে আপস করেননি। দলের সীমা ছাড়িয়ে তিনি আজ জাতীয় ঐক্যের প্রতীক।
২৮ নভেম্বর বাদ জুমা ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের দামপাড়া জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসা মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, নুর হোসাইন, ১৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, সদস্য সচিব সরোয়ার উদ্দিন। আরও বক্তব্য দেন শাহ আলম, মো. মামুন, মো. ইলিয়াছ, মো. মঞ্জু, শফিকুল ইসলাম খোকন, হেলাল চৌধুরী, হাজী মহিউদ্দিন, হাজী নবাব খান, নুরুল আজিম হিরু, এম. এ হামিদ, গিয়াসউদ্দিন ভ‚ইয়া, খালেদ সাইফুল্লাহ, রমজু মিয়া, নাজমুল হক নাজু, মো.সেলিম, মনসুর আলম টিপু, কামাল উদ্দিন দুলাল, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, সেকান্দর, বেলায়েত হোসেন, মো. বাবলু, মো. সাত্তার, মো. ইদ্রিস, মো. নজরুল, মহিউদ্দিন, মো. সোহাগ, মো. পল্লব, নুর আহমদ, মো. শফিক, ফজর আলী, শাহাজাহান মিন্টু, মো. আরিফ, রাজমোহন, নাদিম প্রমুখ। বিজ্ঞপ্তি











