রাউজান প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ নভেম্বর বিকেল সাড়ে চারটায় পশ্চিম গুজরার জমিদার পাড়া জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী সরোয়ার খান মনজু। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন- পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির আলী, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি নেতা নুরুল হক সওদাগর প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোহাম্মদ লোকমান হোসেন, আতিকুল্লাহ, হামিদুর রশীদ, সৈয়দ নুর, সৈয়দ নুরুল আকতার, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ সালাউদ্দিন বাপ্পী, মোহাম্মদ নুরুন নবী, লোকমান হোসেন, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, ওসমান চৌধুরী, নেজাম উদ্দিন, হোসেন সওদাগর, মোহাম্মদ ফারুক, মাহববুল আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- সাহাব উদ্দিন রুবেল, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. নেজামুল হক, মোহাম্মদ শরীফ, সুজা উদ্দীন, মোহাম্মদ পারভেজ, ছাত্রদল নেতা মোহাম্মদ সাকিব, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ সাইমন, ফয়সাল, ওয়াহিদ, নেজাম, পারভেজ, মো.রেজা, মোঃ জসিম, মো. আবদুল মালেক, মো. সোহেল, নুরুল আমিন, মোঃ সোলেমান, মো. জালাল, মো. হারুন, মোহাম্মদ রফিক, মো. মজিবুল হক, মোহাম্মদ দিদারুল আলম, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ আজিজুল হক, ইলিয়াস প্রমুখ।










