ফটিকছড়ি প্রতিনিধি
বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের নির্দেশনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মহফিল ফটিকছড়ি বিএনপি উদ্যোগে দলটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আহমেদ হোসেন তালুকদার, মুনসুর আলম চৌধুরী, নাজিম উদ্দীন বাচ্চু, মো. এনাম, জাহেদ, নুরুল হুদা, বেলাল, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু প্রমুখ।










