চকবাজারস্থ বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের স্ট্যান্ডিং কমিটির সভা মতি টাওয়ার-মতি কমপ্লেক্স মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ফেডারশনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সেক্রেটারী মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ ইলিয়াছ। উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি খালেদ জামাল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সিনিয়র যুগ্ম সম্পাদক আতাউর রহমান আসাদ, কামাল উদ্দিন, ডা. আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন, আবদুল খালেক, ইদ্রিচ মামুন মোহাম্মদ সাহেদ, আবদুল গাফ্ফার, মোহাম্মদ আওয়াল ফারুক আহমদ শাহীন প্রমুখ।
বক্তারা চট্টগ্রামের শিক্ষা জোন হিসাবে স্বীকৃত চকবাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে চকবাজারকে একটি ব্যবসাবান্ধব ব্যবসায়ীক পরিবেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে। যত্রতত্র গড়ে ওঠা হকার উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখার জন্য তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি











