হাটহাজারী বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার এবতেদায়ী-দাখিল পর্যায়ের শিক্ষাবর্ষ সমাপনী মাহফিল গতকাল মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোহাম্মদ ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা স্বে”ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী, জিয়াউল উলুম এতিমখানার সভাপতি মোহাম্মদ ওয়াসিম রেজা। মোহাম্মদ জয়নাল আবেদীন এর কোরআন তেলাওয়াত ও মোহাম্মদ আশেক উল্লাহর নাতে রাসুল (দ.) পরিবেশনায় শুরু হওয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক যথাক্রমে অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদ, মাওলানা আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, রুহুল কাদের চৌধুরী, শিক্ষার্থী যথাক্রমে মোহাম্মদ মুহিবুল্লাহ, মোহাম্মদ আবু সালেক, মোহাম্মদ কাফিল উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন ইলিয়াস মোহাম্মাদ শোয়াইব, মোহাম্মদ মঞ্জুরুল কাদের, ফরিদুল হক চৌধুরী, আবু তাহের ফারুকী, সাঈদুল ইসলাম পাটোয়ারী, আনোয়ার হোসেন, আসমা তাইয়্যেবা, আরিফ উল্লাহ, আরমান উল্লাহ, তোফাজ্জল হোসেন, এ এইচ এম সৈয়দ নূর, পেয়ার মোহাম্মদ, রাশেদুল ইসলাম চৌধুরী, মাসুদ পারভেজ, মোহাম্মদ মাসউদ, আবু তাহের নুরী, কামাল উদ্দিন, মিশকাতুল মানোয়ার, কারি ফরিদুল হক, দিলদার ফারুক, সৈয়দুল করিম তাহেরী, শামসুল আলম নুরানী প্রমুখ। বিজ্ঞপ্তি











