বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ছবকদানের মাধ্যমে শুধুমাত্র একটি শ্রেণীর পরিবর্তন নয়; বরং জ্ঞান, চরিত্র, আদর্শ ও দায়িত্বশীলতার নতুনপ্রান্তে দাঁড়িয়ে যাওয়ার দ্বার উন্মোচিত হয়। ফাযিল কোর্স নিজেকে গড়ে তোলার এক মহামঞ্চ। কারণ এ কোর্সটি হল ইসলামী জ্ঞানের সোপানসমূহের মধ্যে একটি সম্মানজনক স্তর। এখানে কুরআন-হাদিসের আলোকে ইসলামি ফিকহ, আরবি ভাষা ও গবেষণার মৌলিক পদ্ধতি, সামাজিক নেতৃত্ব ও নৈতিকতার আদর্শ-এসবের মধ্যে একটি শক্তিশালী ভিত্তি গড়ে উঠে।
২৬ নভেম্বর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার ফাযিল ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের ছবক দান উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশ ক্লাসে ছবকদানপূর্ব বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাওলানা সাইদুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায়, অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেষণামূলক বক্তব্য রাখেন-মাওলানা আ.ন.ম মঞ্জুর হায়দার সিদ্দিকী, ইলিয়াস মোহাম্মদ শোয়াইব, মনজুরুল কাদের, মাও.ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, আনোয়ার হোসেন, আরিফ উল্লাহ, মাও. আরমান উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি










