বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, সত্যিকারের দ্বীনি মাদ্রাসাগুলো শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং আদর্শ চরিত্র গঠনের এক একটি নির্ভরযোগ্য কেন্দ্র। কোরআন-সুন্নাহর আলোকে জীবন গড়তে, নৈতিকতা, মার্জিত আচরণ ও দায়িত্ববোধ সর্বোপরি দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরিতে মাদ্রাসাগুলোর ভূমিকা অপরিসীম। তিনি আরো বলেন, কেবল সনদধারী শিক্ষিত নাগরিক তৈরি করা নয় বরং আমাদেরকে ভালো মানুষ, আদর্শ মুসলমান ও দায়িত্বশীল জনগোষ্ঠী তৈরি করা খুবই প্রয়োজন। এ কাজে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়নে বার্ষিক পরীক্ষার গুরুত্বের উপর গত ৬ নভেম্বর সকাল ১১টায় অধ্যক্ষ কার্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ধারাবাহিকভাবে আয়োজিত ৫দিন ব্যাপী অভিভাবক সমাবেশের সমাপনী দিবসে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন। মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আলোচনায় অংশ নেন তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মাসউদ, রাশেদুল ইসলাম চৌধুরী, পেয়ার মোহাম্মদ, আবু তাহের নূরী, মারুফুল ইসলাম, আব্দুল আজিজ, ফরিদুল হক, দিলদার ফারুক, মুনিরুল আমিন, শামসুল আলম নূরানী প্রমুখ। বিজ্ঞপ্তি











