চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশের বরমায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে সাতঘাটিয়া পুকুর পাড়স্থ না-লাইনে মোস্তফা (দ.) মডেল মাদ্রাসা মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহ্ফিলে সভাপতিত্ব করেন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খান।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন, কবর জিয়ারত, মিলাদ, দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা।
এতে বক্তব্য রাখেন অ্যা. আবদুল গফুর খান, আবদুর রহিম খান, উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন মো. আমিনুল ইসলাম রাশেদ, মো. ফোরকান, মো. ফেরদৌস আলম, মো. আবদুল মতিন, মো. ওসমান গনি, মো. কায়সার আহমদ, সাংবাদিক মো. ওমর ফারুক, রনি বড়ুয়াা, মো. রায়হান, হাফেজ মো. মিজানুর রহমান, শাহনেওয়াজ সোহেল, মো. এসকান্দর, মো. ফাহাদ, মো. আসিফ, মো. তাইবিন, মো. আদিল প্রমুখ।
শহীদ সবুর খাঁনের আত্মার মাগফেরাত কামনা ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা পরিচালক মাওলানা কামরুদ্দীন নূরী।










