বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদ গঠিত

2

গত ২২ নভেম্বর সন্ধ্যা ৬টায় চেরাগী মোড়স্থ আজাদী টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ডা.জাফরুল্লাহ পরিষদ গঠন উপলক্ষে সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর আদর্শ ধারণ করে তাঁর লালিত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদ গঠন করা হয়। সভায় অধ্যাপক ড. আবুল কাসেমকে আহব্বায়ক এবং শেখ মোজাফ্ফর আহমদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত হয় এবং পরিষদের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র প্রণয়নের নিমিত্তে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সভায় স¤প্রতি ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আগামী ২৭ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার খান, কামালউদ্দিন আহমদ, এডভোকেট তুতুল বাহার, অধ্যাপক মাহমুদ নুর, ইয়াছিন সেলিম, শাহী রাফসান জানী, আফরোজা সিদ্দিকা এনি, রোকনুদ্দিন আহমদ, গিয়াসউদ্দিন হায়দার চৌধুরী এবং ফীমা আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যাপক সামসাদ সাত্তারসহ সুধীজনরা। বিজ্ঞপ্তি