ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড়ে আয়োজিত এই সমাবেশ ও র্যালির নেতৃত্ব দেন লায়ন হেলাল উদ্দিনের অনুসারী হাজার হাজার নেতা ও কর্মী। এতে আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের জনস্রোত নামে। পুরো এলাকা মুখরিত হয়ে উঠে স্লোগানে স্লোগানে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্যোগে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় জীবনে সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিস্মরণীয় ইতিহাস রচিত হয়েছিল। বক্তারা এই দিনটিকে গণতন্ত্র মুক্তির প্রতীক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ‘বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আওয়ামী সন্ত্রাসীদের রক্তচক্ষু ও পুলিশের বন্দুকের নল উপেক্ষা করে লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। লায়ন হেলাল উদ্দিন বার বার কারা নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-হামলার মুখে পড়েছেন, এমনকি একাধিকবার তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তবুও তিনি আন্দোলনের মাঠ ছেড়ে যাননি, বরং নেতাকর্মীদের আগলে রেখে অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছেন।
এসময় উপস্থিত নেতা-কর্মীরা দাবি করেন, লায়ন হেলাল উদ্দিন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার। তার নেতৃত্বেই আনোয়ারা-কর্ণফুলী ধীরে ধীরে বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। কিন্তু সাম্প্রতিক মনোনয়ন প্রক্রিয়ায় দলীয় তূণমূলে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। বক্তারা জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথের অনুসারী। বিপ্লব ও সংহতি দিবসের এই প্রেক্ষাপটে আমাদের একমাত্র আশা ভরসার প্রতীক তারেক রহমানের কাছে প্রাণের দাবি- আনোয়ারা-কর্ণফুলী আসনে ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে লায়ন হেলাল উদ্দিনকে ধানের শীষের মনোনীতপ্রার্থী করা হোক। তারা বলেন, ‘বর্তমানে দেশ, দল এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলমান তার দাঁতভাঙা জবাব দিতে ত‚ণমূলের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে। তারা বলেন, তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। তিনি সঠিক সিদ্ধান্ত নিবেন। তৃণমূলের নেতাকর্মীদের মনের আশা আকাঙ্খার প্রতিদান দিবেন। আমরা তারেক রহমানের দিকে তাকিয়ে আছি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য মাস্টার রফিক আহমদ, জাগির আহমদ, দিল মোহাম্মদ মন্জু, এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, রফিক ডিলার, কাশেম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর, আবু সাদেক, আবু বক্কর, জসিম, জামাল আনছারী, মোস্ততাক আহমেদ, ইউসুপ মাস্টার, আবদুল হক, ইসমাইল তালুকদার, লিয়াকত, আকতারুজ্জান, আবু সালেহ, মহরম আলী, মামুন খান, কনক চৌধুরী, নুরুল ইসলাম, সৈয়দ, আলম, টিপু চৌধুরী, ফেরদৌস, ইলিয়াস, ইউনুস, মনসুর, তারেক, যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, ওসমান শিকদার, মাবুদ, আলম, নিজাম, মোরশেদ, সোহেল, আমিন, শাকিল, কায়েস, নুরুল কবির রানা, সোয়াইব, আরিফ, হোসেন, ওয়াহেদ সুমন, তানভির আরিফ, জাহেদ, রফিক, মঈন উদ্দীন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান, আবু তৈয়ব মাহির, হাসান, শামসুল, দস্তগীর, মুসা, আলম, বাবলু হোসেন, সেলিম, এরশাদ, ফোরকান, কৃষক দলের আহব্বায়ক সালাউদ্দিন সুমন, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, রিপন, সায়েম, জাহেদ, তারেক, উপজেলা ছাত্রদল মোফাচ্ছল হোসেনজুয়েল, হান্নান, সোহেল, রাশেদ, নুর মোহাম্মদ, অনিক, শাহেদ, এমদাদ, মালেক, বাশার, রিহাজ, শহিদ, কলেজ ছাত্রনেতা বোরহান উদ্দিন, শফিউ চৌধুরী, ইমরান, আরফাত, মাহিম, তারেক, বটতলী কলেজ ছাত্রদল তারেক, মিনহাজ প্রমুখ। বিজ্ঞপ্তি











