সাংস্কৃতিক সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদ বাংলাদেশের আয়োজনে আজ ১ ডিসেম্বের মহান বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে কর্মসুচি পালিত হবে। কর্মসূচিতে থাকবে-জাতীয় ও সংগঠন পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন, ‘মুক্তি আন্দোলনের সকল শহীদ কালে কালে বাঙালির শ্রেষ্ঠ সন্তান হয়ে থাকবে’ শীর্ষক আলোচনা সভা, গণসংগীতের অনুষ্ঠান, আবৃত্তি ও শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা। আগ্রাবাদ নিপ্পন একাডেমী মিলনায়তনে এই কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে সংগঠনের প্রস্তুতি সভা ৩০ নভেম্বর বিকেল ৪টায় সন্দীপনার কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির সফল করার আহবান জানিয়ে বক্তব্য দেন বেলায়েত হোসেন, সাংবাদিক মুকুল সিকদার, লায়ন দুলাল কান্তি বড়–য়া, সাংবাদিক দেব প্রসাদ দেবু, উজ্জ্বল সিংহ, দিদার হোসেন, আখেরুননেছা দিনা, বিথি রানী সিংহ প্রমুখ। কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি রওশন আরা চৌধুরী ও সম্পাদক ভাস্কর ডি. কে.দাশ মামুন। বিজ্ঞপ্তি










