বিএসবিওএ নির্বাচন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

2

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের (বিএসবিওএ) আসন্ন নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচনী বোর্ড। যাচাই-বাছাই শেষে গতকাল চেয়ারম্যান, সহ-সভাপতি ও পরিচালক পদে মোট ১৫ জন প্রার্থীর আবেদন বৈধ ঘোষণা করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হচ্ছেন-বর্ণালী কর্পোরেশন লিমিটেডের মোহাম্মদ সরওয়ার হোসেন ও ওশেনএইড সার্ভিসেস লিমিটেডের এ এইচ এম মানজুর আলম।
এছাড়াও প্র্রথম সহ-সভাপতি পদে দুই প্রার্থী যথাক্রমে সিকন এন্টারপ্রাইজ লিমিটেডের আহমেদ আনোয়ার হাসান ও প্রেস্টিজ কর্পোরেশন লিমিটেডের রফিকুল ইসলাম, দ্বিতীয় সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশনের জুবায়ের হাসান চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এছাড়াও সংগঠনটির পরিচালকপদে মোট ১২ জনের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচনী বোর্ড। পরিচালক পদ প্রার্থীরা হচ্ছেনÑগ্রেট বেঙ্গল এন্টারপ্রাইজেস লিমিটেডের মেজবাহ উদ্দিন লাবলু, জেএসি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের আনোয়ার হোসাইন মজুমদার, অ্যাসোসিয়েটেড ট্রেডার্স অ্যান্ড মেরিনার্স লিমিটেডের লাব্বীর রহমান মালেক, গ্রীন এন্টারপ্রাইজেস লিমিটেডের মো. কামরুজ্জামান, এনশিয়েন্ট ট্রেডার্স লিমিটেডের মো. আজিজুল হক, স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লাহ আল সাগির, মেসার্স ইউনিয়ন ট্রেডার্সের এস এম মিল্লাত হোসেন, মেসার্স নবাব অ্যান্ড কোম্পানির মোহাম্মদ নবাব খান, সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের সফায়েত হোসেন, সি এন্টারপ্রাইজেস (প্রা.) লিমিটেডের মো. হারমুজ শাহ বেলাল, এমএসএ সার্ভিসেস লিমিটেডের এম এ মুজিবুল বাশার ও মেসার্স কে এম এজেন্সি’র মোহাম্মদ মশিউল আলম।