চট্টগ্রাম-৯ আসনের বাকলিয়া থানার উদ্যোগে ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম বলেন, আমাদের সবাইকে ঐক্য বজায় রাখতে হবে। ধানের শীষ প্রতীকে ভোট দিতে সবাইকে উৎসাহিত করতে হবে, যাতে দেশনায়ক তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হতে পারেন। বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে।
লিফলেট বিতরণ ও গণসংযোগে নগর বিএনপির সদস্য নরুল আলম রাজু, এ কে খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব, নগর বিএনপির নেতা শাহজাহান সিরাজ, বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.আই. চৌধুরী মামুন, ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেকান্দর, ৩৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খান, ১৭নং ওয়ার্ড বিএনপির আহব্বায়ক ইমরান ও সদস্য সচিব মিজান, ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর, ১৯নং ওয়ার্ড বিএনপির আহব্বায়ক এটিএম ফরিদ ও সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম, চাক্তাই ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিক সওদাগর, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য এম হানিফ, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এইচ চৌধুরী বাবলু ও সদস্য সচিব মো. ফারুক, ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইউনুছ, ১৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীরসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি











