‘বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে’

3

গত ১৬ নভেম্বর বিকাল ৫টায় ২৩নং ওয়ার্ডস্থ দরাফ আলী বাড়ি ও হাজী বাদশা মিয়ার ভাড়া ঘরে মহিলা সমাবেশ মহিলা দল নেত্রী আক্তার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
তিনি বলেন, ‘ধানের শীষে ঐক্য গড়ি, ন্যায়ের পথে এগিয়ে চলি, ৩১ দফায় আস্থায় আনি, সবার আগে বাংলাদেশ বলি’ এই স্লোগান নিয়ে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে আপনারা প্রত্যেক পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে আশেপাশের সকল মা বোনদের মা-বোনদের ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সকলকে উৎসাহিত করবেন।
বিএনপি একমাত্র দল যারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে। যারা ভোট প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের প্রতিহত জন্য মা বোনদের ও এলাকাবাসী প্রতি আহবান জানাই। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা রফিক মেম্বার, ওয়ার্ড বিএনপি যুগ্ম আহব্বায়ক আব্দুল মান্নান, এ এস এম নাছির, ডবলমুরিং থানা বিএনপি নেতা সুফি মো. ইব্রাহীম, মো. শাহজাহান, মো. নাছির, মো. জাফর, মো. দেলোয়ার, সোহাগ, আজিজ, হোসেন, শারমিন, কারিনা, মুন্নি, শাহাজাদী, খুরশিদা ও বেবী। বিজ্ঞপ্তি