বিএনপির রূপরেখা বাস্তবায়ন হলে উন্নত হবে বাংলাদেশ

2

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডস্থ কোতোয়ালী মোড় বড় মসজিদে গতকাল আছরের নামাজ আদায় করেন চট্টগ্রাম ৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক, সিএন্ডএফ এসোসিয়েশন সভাপতি, চট্টগ্রাম চেম্বারের পরিচালক এস. এম সাইফুল আলম। নামাজ শেষে তিনি মুসল্লীদের বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা হাতে তুলে দেন। এসময় এস. এম সাইফুল আলম মিছিল সহকারে কোতোয়ালী মোড়, দামুয়া পুকুর পাড়, ফিরিঙ্গি বাজার মোড়, ব্রিজঘাট, সুইপার কলোনি, আলকরণের পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে জিপিও মোড়ে এসে লিফলেট বিতরণ সমাপ্ত করেন। এস এম সাইফুল আলম পথসভায় বলেছেন, বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বিদেশি বিনিয়োগ বাড়বে, উচ্চ শিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগ হবে। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ম সম্পাদিকা ফাতেমা বাদশা, বিএনপি নেতা নুর উদ্দিন সোহেল, আবদুল হালিম, এম এ হাসনাত, সিরাজুল ইসলাম, আনিছ আহমেদ বাচ্চু, মুজিবুর রহমান, মোহাম্মদ মহসীন, নুর মোহাম্মদ, রুবেল, রাশেদ, আশ্রাফ, মহসিন, রাজু, জামাল, ইরফান, রানা, মোহাম্মদ আলী, সোবহান, রমজান, আজাদ, শাহনেওয়াজ হাসান, নাছির, ইমরান হোসেন বাপ্পি, হানিফ খান রুবেল, মোহাম্মদ ইদ্রিস, আবু তাহের বাবুল, সাবের, আজাদ, শাহাজান, ইউনুস, ইব্রাহিম বাসেত, ফারুক, কাশেম, রাশেদ, আলী নুর, ইমরান, সুমন, বাহার, আরমান অপু, তৈয়ব, ইমরান, মান্নান, শাহীন, আল আমিন, নয়ন, আক্কাস, টুটুল, সুমন, সাইফুল, রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি