হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী জোনের সাবেক পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সামসুদ্দিন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাওয়ায় এবং বদলীজনিত বিদায় সংবর্ধনা নিয়েছেন চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির কাছ থেকে। গতকাল সোমবার সন্ধ্যায় হাটহাজারী বাস টার্মিনাল চত্বরে বাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক খাঁন। হাটহাজারী দ্রæতযান লাইন সম্পাদক মো. রাশেদের সঞ্চালনায় বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাফিক বিভাগের অ্যাডমিন মো. রফিক আহাম্মদ মজুমদার, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভ‚ঁইয়া ও রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. জাফর, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনছুর আলম, চট্টগ্রাম আন্তঃজিলা রাঙামাটি-খাগড়াছড়ি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ এবং চট্টগ্রাম হা.না.রা. অটো টেম্পো বেবীট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইউছুপ প্রমুখ।










