লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রী কলেজের শিক্ষক ও স্টাফ কাউন্সিল নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক বাবলু শংকর নাথ। ১০ নভেম্বর সকালে কলেজ অধ্যক্ষের অফিস কক্ষে নির্বাচনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম।
নির্বাচিত অন্যান্য প্রতিনিধিরা হলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক আইয়ুব আলী খান, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ইসরাত আরমিন, অধ্যাপক আরিফ মঈন উদ্দিন ও অধ্যাপক ইদ্রিস মিয়া। বিজ্ঞপ্তি











