নগরীর বায়েজিদস্থ আরফিন নগর মাঝেরঘোনা এলাকার শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই চক্ষুসেবা ক্যাম্প উদ্বোধন করেন।
৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির ব্যবস্থাপনায় ক্যাম্পে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সৌজন্যে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এ সেবা দেওয়া হয়। বায়েজিদ এলাকার বিপুল সংখ্যক চিকিৎসা সেবাপ্রার্থী বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে এই সেবা গ্রহণ করেন। কয়েকশ মানুষকে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শের পাশাপাশি ব্যারিস্টার মীর হেলালের সৌজন্যে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচন এলেই শুধু কর্মসূচি নয়-বিএনপি বহুদিন ধরে মানুষের কল্যাণে মাঠে-ঘাটে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। এই এলাকা এখনো সমন্বিত উন্নয়ন থেকে বঞ্চিত। অবৈধ সরকারের ১৭ বছরে এখানে রাস্তা-ঘাট, বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কসহ কোনো খাতেই উন্নয়ন হয়নি। এলাকার উন্নয়ন বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, স্বাস্থ্য সেবাসহ পুরো বায়েজিদ ও আশপাশের এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহŸায়ক মামুন আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপি নেতা ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমদ খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আজগর, জাহাঙ্গীর আলম বাবু, যুবদল নেতা আবদল কাদের জুয়েল, আবদুর রশীদ টিটু, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আলতাফ হোসেন, আবু সুফিয়ান সুমন, নাজমুল হাসান সেলিম, মামুনুর রশীদ, সাজ্জাদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি











