ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্যমূলক বক্তৃতায় অংশ নিয়ে বলেন, দেশ ও সমাজকে গড়তে হলে জ্ঞান-বিজ্ঞানের উচ্চ পর্যায়ে পৌঁছানো ছাড়া বিকল্প কোন পথ নেই। সময় নষ্ট না করে শিক্ষার্থীদের মান উন্নয়নে নিবিড়ভাবে মনোনিবেশ করতে হবে। বায়তুশ শরফ মাদ্রাসায় অধ্যয়নকালে কিভাবে সময়কে কাজে লাগিয়েছেন সেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়াকে বায়তুশ শরফের অর্জন হিসেবে গর্ববোধ করেন। পাশাপাশি বায়তুশ শরফের উন্নয়নে নিজেকে যুক্ত রাখবেন বলে ঘোষণা দেন।
গত ২৬ নভেম্বর সকালে তিনি বাইতুশ শরফে পৌঁছালে শিক্ষার্থী ও স্থানীয় অধিবাসীরা উষ্ণ অভ্যর্থনা জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, সামাজিক ক্লাব আলোর পথে এর সভাপতি মোহাম্মদ মাসউদ হোসাইন, মুহাদ্দিস মাওলানা খালেদ সাইফুল্লাহ, অধ্যাপক জামাল উদ্দিন, মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আনিসুর রহমান, খাগড়াছড়ি বাইতুশ শরফ কমপ্লেক্সের পরিচালক মাওলানা আবু ওসমান, গাঁথাছড়া বায়তুশ শরফের পরিচালক মাওলানা হাফেজ ফোরকান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি











