বান্দরবানে ১১ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

2

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় বসতঘর থেকে স্বর্ণ চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলি\ উদ্ধার করা হয়েছে চুরি করা ১১ ভরি স্বর্ণালংকার, গ্রেপ্তার হয়েছে আসামি মো. ইদ্রিছ (৪২)। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
এসময় তিনি আরও জানান, গত ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ডের বালাঘাটা মাছ বাজারের পেছনে মিনহাজুল আবরার ফয়সাল নামক এক গৃহকর্তা বাড়িতে ছিলেন না। আর এই সময় তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরিবারের সবাই বাড়ির বাইরে থাকার সুযোগে দরজা ভেঙ্গে আলমারি থেকে ২৭ ভরি ৮ আনা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে আমাদের জানানো হয়। পরে এই ঘটনায় ৭ নভেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান শুরু করে। ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িত থাকা বালাঘাটা সদরের বাসিন্দা আসামি মো. ইদ্রিছকে (৪২) গ্রেপ্তার করতে সক্ষম হই। ধৃত আসামি মো. ইদ্রিছের দেয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচে লুকিয়ে রাখা ১১ ভরি ১ আনা ৫ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।