বান্দরবান প্রতিনিধি
পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের স্থানীয় রাজার মাঠে এক গণ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। সমাবেশে স্থানীয় বিভিন্ন পাহাড়ি সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ নেয়। পরে স্থানীয় শিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমা, সহ সাধারণ সম্পাদক উ উইন মং জলিসহ স্থানীয় বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শান্তিচুক্তির বাকি ধারাগুলো দ্রুত বাস্তবায়ন, পাহাড়ের মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির দাবি জানান। তারা বলেন, শান্তিচুক্তি পাহাড়ে স্থায়ী শান্তির প্রধান ভিত্তি, তাই এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে শান্তি-স্থিতিশীলতা বিঘিœত হচ্ছে। পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করলে পাহাড়ে শান্তি ফিরে আসবে না। তাই এই অন্তর্তবর্তীনকালী সরকারে আমলে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জোড় দাবি জানান বক্তারা। আলোচনা শেষে রাজার মাঠ থেকে বের করা হয় র্যালি। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ। এসময় অংশ নেন নারী পুরুষসহ পাহাড়ি জনতা।










