বান্দরবানে শত তরুণের পরিচ্ছন্নতা অভিযান

1

বান্দরবান প্রতিনিধি

তারুণ্যের উৎসব উপলক্ষে বান্দরবানে শত তরুণের দল বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে। পৌরসভার উদ্যোগে ১৫ দিনব্যাপী শুরু হওয়া এই উৎসবের নানান কর্মসূচির অংশ হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। গতকাল সোমবার দুপুরে বান্দরবানের বাসস্টেশনের টানেল পয়েন্ট থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার প্রশাসক এসএম মঞ্জুরুল হক। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর পৌরসভার কর্মকর্তা ও কর্মচরীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তিনি।
পৌর প্রশাসক এসএম মঞ্জুরুল হক বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে আমরা পুরো শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করেছি। আমরা আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে পৌরবাসীকে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পেইনও চলবে। এতে তারুণ্যের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। এসময় তিনি পৌরবাসীকে পৌর শহর সুন্দর রাখতে সহযোগিতা করার আহŸান জানান।
এসময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়া, স্যানিটারী পরির্দশক মো. হোসাইন, কনজারভেটিভ সুপারভাইজার দিদারুল হক চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে অভিযানের অংশ হিসেবে বাসস্টেশন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরসভায় গিয়ে শেষ হয়। এই পরিচ্ছনাতা অভিযান চলবে আগামি ৮ ডিসেম্বর পর্যন্ত।