বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের ইভানজেলিক্যাল খ্রিস্টান চার্চে (ইসিসি) ব্যবহারে জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান চার্চ কর্তৃপক্ষের কাছে ১১০টি চেয়ার হস্তান্তর করেন। এসময় চার্চের দায়িত্বপ্রাপ্তরা এইসকল চেয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বুঝে নেন এবং সেনাবাহিনীর এই মানবিক কর্মকান্ডের জন্য কৃতজ্ঞতা জানান।
এসময় ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান বলেন, ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্নভাবে এলাকার মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে। আগামিতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।










