বাঘাইছড়িতে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের সাথে মতবিনিময়

1

রাঙামাটি ও বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে ধানের শীষের এমপি প্রার্থী দীপেন দেওয়ানের সাথে পৌর বিএনপি ও উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন, সাবেক জেলা যুগ্ম জজ এডভোকেট দীপেন দেওয়ান।
প্রধান অতিথি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, তাই আপনারা সজাগ থাকবেন। জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান দীপেন দেওয়ান। বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ সভাপতি আব্দুল মান্নান, সি. যুগ্ম সম্পাদক আলী বাবর, রাঙামাটি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি নিজাম উদ্দিন বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা তাঁতীদলের আহব্বায়ক মোঃ শফি, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, বিএনপি নেতা সেলিম উদ্দিন বাহরী, শাহজাহান চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা আওয়ামী লীগের উদ্দেশ্যে করে বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে মাঠ দখল করতে চায়। তাই সবাইকে সচেতন থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আজ থেকে আমরা কোন গ্রæপিং নিয়ে কান দেবনা। আমরা সবাই বিএনপি পরিবার হয়ে ধানের শীষের পক্ষে কাজ করব।