বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) হাটহাজারী পৌরসভা সংসদের ৪র্থ কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান ১৪ নভেম্বর পৌরসভাস্থ সীতাকালী মায়ের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি চন্দন নাথের সভাপতিত্বে ও পৌরসভা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল কান্তি ধরের পরিচালনায় ১ম পর্বের অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন পন্ডিত সুকান্ত চক্রবর্তী। উদ্বোধক ছিলেন লায়ন শুভাশীষ চৌধুরী।
আশীর্বাদক ছিলেন বৃষ্টি বৈদ্য। প্রধান অতিথি ছিলেন গোসাইলডাঙ্গা সার্বজনীন সৎসঙ্গ শ্রীমন্দিরের সভাপতি নির্মল কান্তি নাথ। অতিথি ছিলেন সীতাকালী সেবক সমিতির সভাপতি মুন্সি বিজয় কুমার বণিক। প্রধান বক্তা ছিলেন বাসু চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন মাস্টার বিজয় কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন জুয়েল কান্তি মহাজন, বিধান বণিক, ছোটন দাশ, শ্যামল কুমার দত্ত, মাস্টার বিজয় নাথ, ডা. জগদীশ চক্রবর্তী, কাজল পাল, সাজু দাশ, সৌমেনজিৎ দে টিংকু, দিলীপ শীল, অনিমেষ নাথ, রিটন নাথ, সুজন বণিক, সুপ্রিয়া দেবী, শ্যামসুন্দর বৈষ্ণব, শ্রীকান্ত দে, এড. কৃষ্ণ প্রসাদ নাথ, রুবেল বণিক। নবঅভিষিক্ত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান চন্দন নাথ। ২য় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুমন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অভিজিৎ দে। দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানমালায় ছিল- চিত্রাংকন, গীতাপাঠ, ব্যাডমিন্টন, দাবা, সংগীত, নৃত্য ও ফুটবল প্রতিযোগতা, পুরষ্কার বিতরণ। শেষে সীতাকালী গীতা বিদ্যাপীঠের বিদ্যার্থীদের পরিবেশনায় ধর্মীয় নাটক ধর্মযুদ্ধ কালীকা প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি











