বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২১ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয়। মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয়কৃষ্ণ দাশ মজুমদার। আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।
উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অতিথি ছিলেন মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, প্রকৌশলী আশুতোষ দাশ, আশুতোষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সুকুমার দাশ, পৃষ্ঠপোষক স্বপন সাহা, মানিক রতন শর্মা, সাবেক সভাপতি নিখিল রঞ্জন রায়, বরুণ হাজারী, উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী, দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী।
মহানগর সংসদ কর্মকর্তা উত্তম শীল ও ডা. বিবরণ দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী উত্তম দে মুন্না, শিক্ষা বিষয়ক সম্পাদক রণি চক্রবতী। অনুষ্ঠানে বাগীশিক মহানগর সংসদ কর্মকর্তা, মহানগর আওতাধীন সকল থানা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গীতা স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও গীতা সারথীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সমস্বরে গীতা পাঠ করেন মহানগর সংসদের আওতাধীন সকল থানা সংসদের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে গীতার জ্ঞান অনবদ্য ভূমিকা রাখায় সম্মাননা স্মারক প্রদান এবং বার্ষিক গীতা পরীক্ষায় উত্তীণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বাগীশিক শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দলীয় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি











