বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উত্তর মাদার্শা ইউনিয়ন সংসদের ৩য় কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান গত ২৮ নভেম্বর উত্তর মার্দাশাস্থ সবুজ সংঘ দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি চন্দন নাথ ও সাধারণ সম্পাদক শ্যামসুন্দর বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন গৌর নিতাই সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীপাদ্ গঙ্গাপদ গোস্বামী। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন শম্ভু দাশ। প্রধান অতিথি ছিলেন লায়ন দিলীপ কুমার শীল। অতিথি ছিলেন দাতা সদস্য ডা. জয়টু কুমার শীল। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শিবু কুমার দাশ। বিশেষ বক্তা ছিলেন উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক বাসু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা সংসদের পৃষ্ঠপোষক শংকর নাথ, রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহŸায়ক দিলীপ দাশ, হাটহাজারী উপজেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মজুমদার, দপ্তর সম্পাদক যতন দাশ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মিঠুন দাশ, সাংস্কৃতিক সম্পাদক রাজিব নাথ, প্রচার সম্পাদক টিপলু নাথ, নির্বাহী সদস্য রাজু শীল। অতিথি ছিলেন উত্তর মার্দাশা ইউনিয়ন সংসদের উপদেষ্টা বাদল শীল, বাদল দাশ, মুকুল কুমার নাথ, সুলাল কান্তি সেন, দীপক নাথ, রূপায়ন চৌধুরী, রনজিত দেবনাথ, তপন সেন, সুভাষ শীল, রূপন মহাজন, রিপু নাথ, স্বপন মহাজন, গৌরাঙ্গ দে, রুবেল দাশ, দুলাল দাশ, সুমন নাথ, অসীম মল্লিক, দুলাল চক্রবর্তী প্রমুখ। অভিষিক্ত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি চন্দন নাথ। উত্তর মার্দাশা ইউনিয়ন সংসদের সভাপতি প্রবীর দাশের সভাপতিত্বে ২য় পর্ব পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিটন দাশ ও অর্থ সম্পাদক বাধন নাথ। স্বাগত বক্তব্য রাখেন উত্তর মার্দাশা ইউনিয়ন সংসদের কর্মকর্তা নেপাল দাস। সকালে সমবেত গীতাপাঠ করেন মিঠুন দাশ, রাজু দেবনাথ ও লিপিকা দাশ। অনুষ্ঠানে গীতা প্রতিযোগিতায় উর্ত্তীণ পরীক্ষার্থীদের মাঝে প্রয়াত হরিপদ দে স্মৃতি স্মরণে পুরস্কার বিতরণ এবং স্মরণিকা ‘সিদ্ধেশ্বরী’র মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি











