বাগীশিক উত্তর মাদার্শা ইউনিয়ন সংসদের অভিষেক অনুষ্ঠিত

1

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উত্তর মার্দাশা ইউনিয়ন সংসদের ৩য় কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান উত্তর মার্দাশাস্থ সবুজ সংঘ শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগীশিক হাটহাজারীর সভাপতি চন্দন নাথ। সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণবের সঞ্চালনায় অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক ও আশীর্বাদক ছিলেন শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীপাদ্ গঙ্গাপদ গোস্বামী। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন শ্রী শম্ভু দাশ, প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল, অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের দাতা সদস্য ডাঃ জয়টু কুমার শীল, শিবু কুমার দাশ, বাসু চৌধুরী, শংকর নাথ, দিলীপ দাশ, রাজীব মজুমদার, যতন দাশ, প্রমুখ। নব অভিষিক্ত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। ২য় পর্বে স্মরণিকা সিদ্ধেশ্বরী মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি