বাংলাদেশ ইসলামি ফ্রন্ট যুবসেনা, ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশ সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকার আওতাধীন শাখাসমূহের যৌথ উদ্যোগে ১৮ অক্টোবর দুপুর ২টা থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ এর সভাপতি মাওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবির সভাপতিত্বে ও কাজী আমিনুল্লাহর সঞ্চালনায় দোহাজারী সিটি সেন্টার সম্মুখস্থ মাঠে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি স উ ম আবদুস সামাদ বলেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সুন্নিয়ত প্রতিষ্ঠায় সুফিবাদী জনতার ঐক্যের বিকল্প নাই। সরকার একটি বিশেষ মহলকে বিশেষ সুযোগ দিয়ে বহু অনিয়ম-দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ঐ বিশেষ মহলটি দেশের সুনাম ক্ষুন্ন করছে। ইসলাম তথা সুন্নীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুন্নীরা ইসলাম ও দেশের অতন্দ্র প্রহরী। সুন্নীরা বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানা নয়, যে টোকা দিলেই চলে যাবে। হযরত শাহ জালাল ইয়ামেনী (রহ.), শহীদ তিতুমীর, শহীদ লিয়াকত, শহীদ হালিমের পথ অনুসরণ করে সব ষড়যন্ত্র, সন্ত্রাস, অপরাধ প্রতিরোধ করবে এ দেশের সুন্নী মুসলিম জনতা।
প্রীতি সমাবেশে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আউয়াল। প্রধান বক্তা ছিলেন খ্যাতিমান বক্তা আল্লামা এনাম রেজা। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি আল্লামা ফেরদৌস আলম কাদেরী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আল্লামা সোলাইমান ফারুকী, পীরে তরীকত আল্লামা আশিকুর রহমান হাফেজনগরী, মাওলানা মুখতার হোছাইন শিবলী, মাওলানা আবু তালেব, মাওলানা আব্দুল মুত্তালিব ছিদ্দিকুন্নুরী, মুহাম্মদ শহীদুল ইসলাম, মুহাম্মদ এহসান উদ্দীন, জাবেদ হোসাইন জাকি, মো. রাজিব হোসেন রিফাত, মোহাম্মদ মিজানুর রহমান, মো. আয়ুব আলী, মাওলানা কাশেম আনসারী, মাওলানা সোহাইল উদ্দীন আনসারী, আলমগীরুল ইসলাম বঈদী, মোছলেম উদ্দীন, মাওলানা আবু নাঈম রেজভী, মাওলানা আব্দুল গফুর, খান মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ ইমতিয়জ খান, নাসির উদ্দিন জিসান, রব্বানী, মাওলানা আব্দুল গফুর রব্বানী, মাওলানা মিশকাতুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি











