বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরোর স্মরণানুষ্ঠান ফ্রান্স বিশ্বশান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা আকাশ বড়ুয়া ও উপাধ্যক্ষ অমিতানন্দ ভিক্ষুর আহবানে বিহারাধ্যক্ষ বিদ্যাবারিধি ড. বরসম্বোধি মহাথেরোর সভাপতিত্বে গত ১৬ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়। স্মরণানুষ্ঠানে সংঘরাজের উল্লেখযোগ্য সংখ্যক গুণগ্রাহী ভক্ত উপস্থিত থেকে সংঘরাজের অনুপম জীবনাদর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিজয় বড়ুয়া, বিটন বড়ুয়া, আদেশ বড়ুয়া, রূপন বড়ুয়া। আলোচনা শেষে সভাপতির পরিচালনায় সমবেত ধ্যান অনুশীলনের মাধ্যমে সংঘরাজের নির্বাণ শান্তি কামনায় পুণ্যদান করা হয়। বিজ্ঞপ্তি










