ফ্যাসিস্টের আদলে একটি দল প্রশাসন নিয়ন্ত্রণে নিতে চায়: সরওয়ার আলমগীর

1

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ধানের শীষের গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারে ভেস্তে যাবে একটি গোষ্ঠির নানামুখী সকল ষড়যন্ত্র ।
তিনি আরো বলেন, একটি দল ইসলামের নাম দিয়ে ধোঁকাবাজি করছে। বেহেস্তের টিকিট বিক্রি শুরু করেছে, তারা কিন্তু ধরা খেয়ে গেছে। ওই দলের এক নেতা ইতোমধ্যে প্রশাসন ও শিক্ষকদের তাদের কথায় উঠা-বসা করার জন্য বলেছেন । তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। মনে রাখতে হবে ফ্যাস্টিট ৫আগস্ট চলে গেছে। ফ্যাস্টিটের আদলে কেউ যদি হতে চায়, তাহলে এদেশের মানুষ তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করবে। তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন, ফটিকছড়িতে উন্নয়ন করতে হবে। সিমুতং গ্যাস উপজেলার ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অথচ গ্যাসের অভাবে উপজেলার ১৮টি চা বাগানে গ্যাস সংযোগ দেয়া হয়নি। সে সাথে বঞ্চিত করা হয়েছে গ্যাস থেকে এলাকার মানুষদের। ন্যায্য হিস্য দিতে হবে। গ্যাস সংযোগসহ উপজেলায় শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দুর হবে, আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা।
পথসভায় তিনি আরো বলেন, ২০১৩ সালের ১১ এপ্রিলের ভূজপুর ঘটনার সকল মামলা প্রত্যাহার করতে হবে। ২৫ নভেম্বর রাত ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাট বাজারে বিএনপির উদ্যোগে বিশাল গণ মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
বিএনপি নেতা নাজিম উদ্দীন বাচ্চুর সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবু তৈয়ব মীর, জাহেদ, শাহ আলম তালুকদার, মোজাহের, মনসুর আলম চৌধুরী, এমদাদ হোসেন, দিদারুল আলম, তসলিম, সেলিম উদ্দিন, নাছির উদ্দীন, মো. সালমান, মো. হারুন, সেলিম উদ্দিন, শহীদ, মো. আবছার, মো.জামাল, মো. জসিম প্রমুখ।