ফিজিক্যাল মেডিসিন বিভাগের বর্ষপূর্তি উপলক্ষে সেমিনার

1

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘হাড়ের ক্ষয়জনিত রোগের পার্থক্য দূরীকরণসহ চিকিৎসার উন্নতি ও ক্লিনিক্যাল অনুশীলন’ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার গতকাল মঙ্গলবার হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে ও জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেন্থেসিয়া ও আইসিইউ) ডা. মৌমিতা দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. পলাশ নাগ। বক্তব্য রাখেন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. এইচ.এম হামিদুল্লাহ মেহেদী। প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ডা. দোস্ত মোহাম্মদ (জয়) ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফখরুল আহমেদ। শুরুতে কেক কেটে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. তৌহিদুল আনোয়ারসহ জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি