বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম –৫ হাটহাজারী-বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, সামাজিকতা আচার-আচরণ, পরিবেশ ও প্রতিবেশগত কারণে হাটহাজারী একটি ঐতিহ্যেবাহী সমৃদ্ধ এলাকা। পাহাড় ঘেরা হালদা নদী বিধৌত হাটহাজারী উপজেলা নানান মাত্রিক জ্ঞান-বিদ্যার এক অনন্য পাদপীঠ। ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে হাটহাজারীর ঐতিহ্যের অংশ বলে উল্লেখ করে মীর হেলাল বলেন, আগামী দিনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার পরিচালনা করার দায়িত্ব পেলে ১৩০ বছরের পুরনো ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ তথা সরকারিকরণের উদ্যোগ নিব। তিনি গতকাল সকালে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন হাটহাজারী সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল আহসান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ফজল করিম চৌধুরী, মেখল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আইয়ুব খান, গাজী মোহাম্মদ ইউসুফ ও সৈয়দ মোহাম্মদ মহসিন। বিজ্ঞপ্তি











