ফটিকছড়ি প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন

2

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর বিকেলে উপজেলা সদরের মিনা ভবনের তৃতীয় তলায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এই উদ্বোধনের মাধ্যমে ফটিকছড়ির স্থানীয় সাংবাদিকতায় একটি নতুন অধ্যায়ের স‚চনা হয়েছে।
প্রেস ক্লাব সভাপতি এস. এম. মোরশেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) নজরুল ইসলাম ও ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ। এতে স্বাগত বক্তব্য দেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম। বক্তব্য রাখেন, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, আজিজ উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি মো. এমরান হোসেন (এমরান ফরহাদ), যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, সহ সম্পাদক সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবতী, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল, পাঠাগার সম্পাদক নাজিম উদ্দীন শাহনেওয়াজ, সদস্য কামাল উদ্দিন চৌধুরী, কাউসার সিকদার, মুহাম্মদ জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম, আব্দুল কাদের চৌধুরী, সহযোগী সদস্য মো. তারেক, মো. রায়হান প্রমুখ।