ফটিকছড়িতে বিনামূল্যে খতনা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

2

ফটিকছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সাবেক সিনিয়র কর কমিশনার মরহুম আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাগং ফটিকছড়ি ক্লাবের উদ্যোগে ছাদেকনগর সুন্দরপুর বায়তুল শরফে এই কর্মসূচি পালন করা হয়। মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মোরশেদ সরোয়ার। উদ্বোধক ছিলেন জাবেদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লায়ন জানে আলম, রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার (এক্সিভিটিজ), লায়ন্স হেডকোয়ার্টার, লায়ন্স সিএলএফ-এর ক্যাম্প কো-অর্ডিনেটর লায়ন হোম্মদ জসিম উদ্দিন, লায়ন্স ক্লাব চিটাগং ফটিকছড়ির প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ বিএনপির সভাপতি সুজা উদ্দিন, লায়ন পন্ডিত সলিল আচার্য, লায়ন কামরুন নাহার বেগম, লায়ন পন্ডিত ড. তরুণ কুমার আচার্য, লায়ন অর্চ্চনা রানী আচার্য, লায়ন রণজিৎ শীল, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন বাসু দে, লায়ন ইসমাইল হোসেন, লায়ন ড. কার্তিক আচার্য, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন ধীমান দাশ, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন রূপনা আচার্য। মাওলানা শামসুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি মহিউদ্দিন মেসি, যুবদল নেতা মাজহারুল ইকবাল লাভলু, নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, মাহমুদুল হাসান দিলু। অনুষ্ঠানে প্রায় ২০০ জনকে বিনামূল্যে খতনা ও ৩০০ জনকে চক্ষু চিকিৎসা এবং ৩০ জনকে চক্ষু অপারেশনের জন্য নিবন্ধন করা হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এই চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি