ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীরের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ফটিকছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
২৬ নভেম্বর ফটিকছড়ি সদরের দলটির কার্যালয়ের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে শুরু হয়ে মোটরসাইকেল র্যালিটি বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরবর্তী পেলাঘাজি দীঘি হয়ে ভুজপুরের কাজীরহাটে শেষ হয়। অংশ নেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, নাজিম উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, খালেদ বাবুল, মুনসুর চৌধুরী, মো. মোরশেদ, আজম খান, মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, দৌলত মিয়া, নাজমুল হাসান লিটন, হাসানুল কবির, বেলাল বিন নুর, সাইফুল হায়দার রাসেল, একরামুল হক, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি প্রমুখ।










