ফটিকছড়িতে বিএনপির খতমে কোরআন ও দোয়া মাহ্ফিল

1

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী হিসেবে স্বীকৃত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌমুহনি বাজারস্থ কার্যালয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
রাংগামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরীর আয়োজনে দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য আব্দুল মান্নান চৌধুরী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির কন্ট্রাক্টর, ৪নং ওয়ার্ড সভাপতি নজরুল সরকার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরফানুল করিম সুমন, ৪নং বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসেম, পৌরসভা যুবদলের সদস্য সচিব আহসানুল করিম রাজন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি