ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোছাম্মৎ নুসাইবা (২)। গতকাল রবিবার সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম কৈয়া এলাকায় এ ঘটনা ঘটে । নিহত নুসাইবা মাওলানা মো. একরামের একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খেলাধুলার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশতঃ বসতঘরের পেছনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির নিথর দেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান বলেন, অসাবধানবসত পুকুরে ডুবে শিশু মৃত্যু ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।










