ফটিকছড়িতে ধানের শীষে ভোট চেয়ে সরওয়ার আলমগীরের প্রচারণা

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ব্যাপক গণসংযোগ করেছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি ২০ নভেম্বর সকালে উপজেলা খিরাম ইউনিয়নের দৌলত মুন্সিরহাট ও বিকেলে সুয়াবিল ও নারায়নহাট সন্ধ্যায় বক্তপুর ইউনিয়নের শান্তিরহাটবাজার, আজাদীবাজারসহ বিভিন্ন এলাকায় এসব গণসংযোগ করেন। এসময় তিনি ধানের শীষে ভোট চেয়ে সকলের নিকট দোয়া চান এবং ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহবান জানান। এছাড়া তিনি দৌলতপুরে পুড়ে যাওয়া ধানের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দোষীদের বিচারের দাবি জানান।
দিনভর গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুনসুর আলম চৌধুরী, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, খালেদ মাহমুদ বাবুল, মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, আজম খান, সরোয়ার মামুন, আহমদ ছাফা, নুরুল আলম, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।