ফটিকছড়িতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সরওয়ার আলমগীর

3

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর পাড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধান পুড়ে ক্ষতিগ্রস্ত এক কৃষকের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। গতকাল রবিবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা বলে তিনি তাঁর পাশে থাকার ঘোষণা দেন। এ সময় যারা তার ধানক্ষেত্রে আগুন দিয়ে তার ফসল নষ্ট করে দিয়েছে তাদের বিচারের দাবি জানান।
উল্লেখ্য, এ ঘটনায় দুইজনকে আটক করেছে ভুজপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক কৃষক তার ১০ কানি (৪ একর) জমিতে ধান চাষ করেন। ধানগুলো পাকা শুরু হয়েছিল। কিন্তু দুর্বৃত্তের দল তার সেই ধানক্ষেতে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো ধানক্ষেত নষ্ট হয়ে যায়। পুড়ে যায় ধানগুলো। গত শুক্রবার এই ঘটনা ঘটলেও গতকাল রবিবার বিষয়টি জানতে পেরে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক সরওয়ার আলমগীর ছুটে যান ওই কৃষকের কাছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সার্বিক সহযোগিতাসহ পাশে থাকার ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহম্মদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহŸায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, নূরুল ইসলাম মেম্বার, সফিউল আলম, হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি চৌধুরী, সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম, মো. শাহাজাহান মেম্বার, আবুল বশর মেম্বার, মো. এমদাদ, দৌলত মিয়া, নাজমুল হোসেন লিটন, মোজাহারুল ইকবাল লাভলু, কুতুব উদ্দীন প্রমুখ।